নারীর জন্যই আজ তিনি শাহরুখ

বিডি নিউজ ৬৪: নারীর প্রতি সর্বদায় প্রবল শ্রদ্ধাশীল বলিউড বাদশা শাহরুখ খান। কারণ আজকে সাড়া দুনিয়ায় বাদশা হিসেবে যে ইমেজ তার গড়ে উঠেছে তার পেছনে যে রয়েছে অসংখ্য নারীর ভূমিকা। আর তাই সাফল্যের গল্প বলতে গেলেই তার মুখে বারবার শোনা যায় সেইসব মহীয়সী নারীর গল্প। বৃহস্পতিবার সন্ধ্যায়ও তার মুখ থেকে আবারও শোনা গেল তার জীবনে গুরুত্বপূর্ণ নারীর কথা।

২১ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যায় গুঞ্জন জৈন’র লেখা ভারতের বিভিন্ন সেক্টরের ২৪ জন সাহসী সফল নারীর গল্প নিয়ে ‘সি ওয়াকস, সি লিডস’ নামের বইটির মোড়ক উম্মোচন অনুষ্ঠান হয়েছে। ২৪ সফল নারীর মধ্যে আছে নিতা আম্বানি, চন্দনা কোচার এবং স্বতি পরিমলের মত উল্লেযোগ্য নারীর নাম। আর এই অনুষ্ঠারেই হাজির হয়েছিলেন বলিউড বাদশা শাহরুখ খান।

নারীর সফলতা তুলে ধরে রচিত বইটি নিয়ে কথা বলেন শাহরুখ। সেইসাথে এমন অসাধারণ একটি কর্মের জন্য বিশেষ প্রশংসা করেন লেখক গুঞ্জনকে। আর তারপরও কথা প্রসঙ্গে নিজের জীবনে নারীর ভূমিকা নিয়েও চমকপ্রদ কথা বলেন তিনি।

নারী প্রসঙ্গে শাহরুখ খান তার বক্তব্যে জানান, আমার জীবন পুরোটায় নারী দ্বারা রুপায়িত। সেই দাদু-নানু থেকে এখন আমার মেয়ে পর্যন্ত। এরমধ্যে আমার স্ত্রী, ফুফু, বোন এবং আমার চারপাশের সমস্ত নারীরাও আছে। এমনকি আমার সহঅভিনেত্রী থেকে শুরু করে আমার নারী নির্মাতারাও আছেন এই তালিকায়।

বইয়ের এই লাঞ্চিং অনুষ্ঠানে জীবনে নারীর ভূমিকা তুলে ধরতে একদিন কলম ধরারও কথা দেন শাহরুখ। তিনি জানান, একদিন হয়তো আমার আত্মজীবনীতে আমাকে প্রভাবিত করা সেইসব নারীর কথা তুলে ধরবো।  সেই ইচ্ছায় রাখি। অনুষ্ঠানে শাহরুখ খান একটি কবিতা আবৃতি করেও শোনান।   

উল্লেখ্য, ঈদুল ফিতর উপলক্ষ্যে সুপারস্টার সালমান খানের ব্লকবাস্টার সিনেমা ‘সুলতান’-এর সঙ্গে একইদিনে মুক্তি পাওয়ার কথা ছিল বলিউড বাদশা শাহরুখ খান অভিনীত ছবি ‘রইস’। কিন্তু সালমানের ‘সুলতান’-এর সাথে বক্স অফিসে সংঘর্ষ ও বাণিজ্যিকভাবে ক্ষতি এড়াতে শাহরুখ তার ছবিটির মুক্তিই পিছিয়ে দিয়েছেন আগামি বছরের জানুয়ারির ২৬ তারিখে। এরমধ্যে মুক্তি পেতে পারে গৌরি সিন্ধের পরিচালনায় আলিয়ার সঙ্গে তার প্রথম ছবি ‘ডিয়ার জিন্দেগি’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *