বিডি নিউজ ৬৪: বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার জিরাবো এলাকায় ট্রাক চাপায় এক নারী পোশাকশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকটি আটক করেছে পুলিশ।
শুক্রবার সকালে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসনার গ্রামের বাড়ি কুড়িগ্রামের নাগেরস্বরীতে ও বর্তমানে তিনি আশুলিয়ার কুটুরিয়ায় একটি পোশাক কারখানায় চাকরি করত।
এ বিষয়ে আশুলিয়া থানার এসআই একরামুল হক জানায়, হাসনা ও তার ছয় বছরের মেয়ে মহাসড়ক পার হওয়ার সময় পিছন দ্রতগামী একটি গরু বহনকারী তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই হাসনা মারা যান। গুরুতর আহত অবস্থায় মেয়েকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় স্থানীয়রা ট্রাকটি আটক করে। তবে চালককে আটক করা সম্ভব হয়নি।
খবর পেয়ে থানা পুলিশ মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল