সুনামগঞ্জে পাহাড়ি ঢলে সড়ক ভেঙে চার ইউনিয়নের সঙ্গে জেলা শহরের যোগাযোগ বিচ্ছিন্ন

বিডি নিউজ ৬৪: মেঘালয় পাহাড় থেকে নেমে আসা ঢলে সুনামগঞ্জের ধারাগাও সেতুর অ্যাপ্রোচ সড়ক ভেঙে গিয়ে চারটি ইউনিয়নের সঙ্গে জেলা সদরের যোগাযোগ বন্ধ হয়ে গেছে। শুক্রবার সকালে ধারারগাও সেতুর পাশে রাস্তাটি ভেঙে যায় বলে জানিয়েছেন স্থানীয় কোরবান নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল বরকত।

তিনি জানান, জেলা শহরের সঙ্গে যোগাযোগ স্থাপনকারী অভ্যন্তরীণ ধারারগাও সড়কটি কোরবাননগর, রঙ্গারচর, জাহাঙ্গীর নগর ও সুরমা ইউনিয়নেসর অন্তত ৫০টি গ্রামের মানুষ যাতায়াত করেন। রাস্তাটি ভেঙে যাওয়ায় তারা এখন দুর্ভোগে পড়েছেন। রাস্তাটি ভেঙে যাওয়ার পর জনগণ নৌকা দিয়ে যাতায়াত করতে দেখা গেছে।

ইউপি চেয়ারম্যান আবুল বরকত জহানান, রাস্তাটি শুক্রবার সকালে ভেঙে যাওয়ার পর তিনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করেছেন। তবে এখনো তাদের কেউ ঘটনাস্থলে যাননি বলে তিনি জানান।

এদিকে পাহাড়ি বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকলেও জেলার নিম্নাঞ্চল এখনো প্লাবিত আছে। সুরমা নদীর পানি গতকালের চেয়ে ৮ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৬৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানান, পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. আফসর উদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *