তারেকের সাজার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ কাল

বিডি নিউজ ৬৪: মুদ্রাপাচার মামলায় দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেয়ার প্রতিবাদে আগামীকাল শনিবার ঢাকা মহানগরীসহ দেশের সব মহানগর ও জেলা সদরে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল ঘোষণা দিয়েছে বিএনপি।

শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচী ঘোষণা করেন। তিনি বলেন তারেক রহমানের বিরুদ্ধে এ মামলা প্রতিহিংসা ও রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে।

তিনি জানান, বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনগুলো এ ইস্যুতে কর্মসূচি পালন করবে। ঢাকায় কোথায় কোথায় এ কর্মসূচি পালন করা হবে তা পরে জানিয়ে দেয়া হবে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন, আসম হান্নান শাহ, মির্জা আাব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আব্দুলাহ আল নোমান, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, যুগ্ন মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, মুজিবর রহমান সরোয়ার, খায়রুল কবির খোকন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *