সাদার্ন ইউনিভার্সিটিতে ৩ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ

বিডি নিউজ ৬৪: উচ্চশিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে সাদার্ন ইউনিভার্সিটিতে তিন দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে।

ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে বিশ্বব্যাংকের অর্থায়নে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন পরিচালিত হাইয়ার এডুকেশন কোয়ালিটি এনহানসমেন্ট প্রজেক্টের (হেকেপ) আওতায় ওই কর্মশালা হয়।

গত ১৯ জুলাই সাদার্ন ইউনিভার্সিটির হল রুমে ওই কর্মশালা শুরু হয়, শেষ হয় ২১ জুলাই।

সাদার্ন ইউনিভার্সটির আইকিউএসি’র পরিচালক অধ্যাপক এ জে এম নুরুদ্দীন চৌধুরী সভাপতিত্বে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাদার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল মোস্তাফা।

আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তা সরওয়ার জাহান, পরিচালক জিটিআই, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ ও কর্মশালার প্রশিক্ষক প্রফেসর ড. মোজাহার আলী, প্রো-ভিসি, রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) ড. ইসরাত জাহান, বিভিন্ন অনুষদের ডিন, উপদেষ্টা, বিভাগীয় প্রধান ও সব বিভাগের শিক্ষকরা।

সমাপনী অনুষ্ঠানে ড. মো. নুরুল মোস্তাফা বলেন, ‘শিক্ষকরাই জাতি গড়ার কারিগর, শিক্ষকদের নেতৃত্ব ও সুশিক্ষা দানের মাধ্যমে জাতি এগিয়ে যাবে। দক্ষতা ও গুণগত শিক্ষার অন্যতম মাধ্যম হলো বেশি বেশি প্রশিক্ষণ ও অধ্যয়ন।’

‘শিক্ষকদের উচিত শিক্ষার্থীদের প্রতি আন্তরিক হয়ে সততা ও ন্যায়কে ধারণ করে সুশিক্ষায় উন্নত জাতি গঠনের মাধ্যমে দেশকে এগিয়ে নেয়া’, বলেন তিনি।

তিন দিনব্যাপী এ কর্মশালায় শিক্ষকদের মূলত লার্নিং আউটকাম, অ্যাসেসমেন্ট সিস্টেম, কারিকুলাম ডিজাইন ও সেলফ অ্যাসেসমেন্ট বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

কর্মশালায় বিভিন্ন বিভাগের ১২৫ জন শিক্ষক অংশ নেন। পরে কর্মশালায় অংশ নেয়া শিক্ষকদের হাতে সনদপত্র তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *