দৌলতপুরে গাছের সঙ্গে বাসের ধাক্কায় নিহত ২

দৌলতপুর জেলার তারাগুনিয়া বাজার পার হয়ে কৈপাল বাদুড়ঝোলা এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুইজন আহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২৫ জন বাসযাত্রী আহত হয়েছে।

শুক্রবার সকাল ১০টার এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদুল হক শাহীন জানান, সকালের দিকে কুষ্টিয়া থেকে প্রাগপুরগামী একটি যাত্রীবাহী বাস কৈপাল নামক স্থানে আসলে একটি করিমনকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। এ ঘটনায় আরও ২৫ জন আহত হয়।

আহতদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *