শিশু সাব্বিরের সন্ধানে নর্দমায় আবারও অভিযান শুরু

বিডি নিউজ ৬৪: রাজধানীর মিরপুর কমার্স কলেজের পেছনে নর্দমায় পড়ে যাওয়া শিশু জুনায়েদ হোসেন সাব্বিরকে উদ্ধারে ফের অভিযান শুরু হয়েছে। আজ শুক্রবার সকালে ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধারে নেমেছেন। গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টার পর সাব্বির নামের শিশুটি নর্দমার পাশ থেকে নিখোঁজ হয়। পরিবার ও স্থানীয়রা ধারণা করছেন, সে নর্দমায় পড়ে গেছে।

এরপর খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের ডুবুরিদল সাব্বিরকে খুঁজতে উদ্ধার তৎপরতা চালায়। রাত ১০টা থেকে ২টা পর্যন্ত তার কোনো সন্ধান না পেয়ে উদ্ধারকাজ স্থগিত করে ডুবুরিরা। আজ সকালে পুনরায় সাব্বিরকে খুঁজতে উদ্ধারকাজ শুরু করেছে ডুবুরিরা।

জুনায়েদ হোসেন সাব্বিরের বাবার নাম আমির হোসেন। তিনি লেগুনাচালক। তাদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর। তারা রূপালী হাউজিং ৩ নাম্বার রোডের ৩৩ নম্বর বাসায় ভাড়া থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *