তারেকের সাজায় জাবি শিক্ষক ফোরামের নিন্দা

বিডি নিউজ ৬৪: অর্থ পাচারের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ৭ বছরের জেল ও ২০ কোটি টাকা জরিমানা হওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।

বৃহস্পতিবার (২১ জুলাই) বিকেলে ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শামছুল আলম সেলিম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, তারেক রহমানকে রাজনীতি থেকে দূরে রাখার জন্য একের পর এক ষড়যন্ত্র করছে সরকার। ওই ষড়যন্ত্রের ধারাবাহিকতায় নিম্ন আদালতের রায় বেকসুর খালাস বাতিল করে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে সরকার।

‘আমরা বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষকরা সরকারের এই হীন রাজনৈতিক ও উদ্দেশ্যপ্রণোদিত কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি।’

বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন, সাবেক ভিসি অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান, অধ্যাপক  সৈয়দ কামরুল আহসান টিটো, অধ্যাপক ড. আবদুল লতিফ মাসুম, অধ্যাপক ড. শামছুল আলম সেলিম, অধ্যাপক ড. মো. শরীফ উদ্দিন, অধ্যাপক মাফরুহী সাত্তার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *