বিডি নিউজ ৬৪: বছর দুয়েক থেকেই শোনা যাচ্ছিল সহঅভিনেতা রনবীর সিংয়ের সঙ্গে ডেট করছেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাডুকোন। তবে কিছুদিন ধরে তাদের মধ্যে চলা প্রেম আর ডেটের সম্পর্ক মাড়িয়ে শোনা যাচ্ছিল শিগগিরই তারা বিয়েও করতে চলেছেন। এই বিষয়ে পরিষ্কার করে গণমাধ্যমে এতদিন কিছু না বললেও রনবীরকে বিয়ে নিয়ে যে গুজব চারদিকে রটেছে সে বিষয়ে নিজের সিদ্ধান্ত জানিয়ে দিলেন দীপিকা।
কনের সাজে গত বুধবার বিখ্যাত ফ্যাশন ডিজাইনার মনিশ মালহোত্রার একটি শোস্টোপারে হাজির হয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাডুকোন। আর সেখানেই নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে অবলীলায় কথা বলেন দীপিকা।
ত্রিশ বছর বয়সী ‘বাজিরাও মাস্তানি’ খ্যাত এই তারকা অভিনেত্রী বলেন, আসলে সবাইকে বিভ্রান্তি থেকে মুক্তি দিতে এটায় সবচেয়ে বড় সুযোগ। আসলে বিয়ে নিয়ে যে গুজব চারদিকে ছড়িয়েছে তার কোনো পরিকল্পনা আমার নেই। আমি গর্ভবতি নই এমনকি এনগেজডও নই। এখনো বিয়ে করেনি, আর এত তাড়াতাড়ি বিয়ে নিয়ে ভাবনারও কোনো পরিকল্পনা নেই।
প্রসঙ্গত, বলিউডের অন্যতম নির্মাতা সঞ্জয় লীলা বানসালির ব্লকবাস্টার সিনেমা ‘রাম লীলা’র মাধ্যমে ঘনিষ্ঠ হন রনবীর-দীপিকা। আর এরপর থেকেই দুজনে ডেট করছেন বলে গুজব রটে। এরপর গত বছরেও একই পরিচালিকের ‘বাজিরাও মাস্তানি’ করে তুমুল সাড়া ফেলে দেন এই জুটি। আসছে সেপ্টেম্বরে একই নির্মাতা শুরু করতে যাচ্ছেন আরো একটি ঐতিহাসিক সিনেমা। ‘পদ্মাবতী’ নামের ওই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন দীপিকা ও রনবীর সিং।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল