চট্টগ্রামে ১৩ হাজার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম নগরীতে বিশেষ অভিযান চালিয়ে ১৩ হাজার ৬৫৬ পিস ইয়াবাসহ ৬৮ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত অভিযানে এসব উদ্ধার ও গ্রেপ্তার করা হয় বলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ নগরীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৩ হাজার ৬৫৬ পিস ইয়াবাসহ ৬৮ জন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। এর মধ্যে জিআর মূলে ১০ জন, সিআর মূলে ১৫ জন  ও সাঁজা প্রাপ্ত ২ জন আসামি রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *