বিডি নিউজ ৬৪: হঠাৎ হোসে মরিনহোর মনে পরিবর্তনের হাওয়া লাগল। সবর্কালের সেরা ফুটবলারদের মধ্যে রিয়াল মাদ্রিদে সাবেক শিষ্য ক্রিশ্চিয়ানো রোনালদোকে রাখলেন না। রাখলেন আর্জেন্টিনা ও বার্সেলোনার সুপারস্টার লিওনেল মেসিকে!
আক্রমণভাগের সংক্ষিপ্ত তালিকায় দিয়েগো ম্যারাডোনা ও পেলের সঙ্গে মেসিকে রাখলেন মরিনহো। তাই বলার অপেক্ষা রাখে না যে রোনালদো নয়, মেসিকেই সেরা মানছেন চেলসির সাবেক কোচ। এক সাক্ষাৎকারে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ বলেন, ‘আমার মতে, ইতিহাসের সেরা তিন খেলোয়াড় লিওনেল মেসি, দিয়েগো ম্যারাডোনা ও পেলে।’
২০১০-১৩ মৌসুমে রিয়াল মাদ্রিদের কোচ ছিলেন মরিনহো। তখন কিন্তু মেসির চেয়ে রোনালদোকে এগিয়ে রাখতেন তিনি। সময়ের পরিক্রমায় বদলে গেছে সবই। তা ছাড়া জাতীয় দলের হয়ে বড় কোনো শিরোপা জিততে পারেননি মেসি। অপরদিকে, সম্প্রতি পর্তুগালের হয়ে প্রথমবারের মতো ইউরোর শিরোপা জিতেছেন রোনালদো। তা সত্ত্বেও মরিনহোর মনে হয়তো দাঁগ কেটেছে মেসির ফুটবল শৈলি।
এদিকে ২০১৩ সালে ব্যালন ডি’অর জেতার পর ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রশংসায় মরিনহো বলেছিলেন, ‘ও-ই (রোনালদো) সেরা। হ্যাঁ, বিশ্বেরই সেরা। সম্ভবত সর্বকালের সেরা। আমি কয়েকবার ম্যারাডোনাকে দেখেছি। পেলেকে কখনোও দেখিনি। কিন্তু ক্রিশ্চিয়ানো অসাধারণ। ও সবার সেরা।’
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল