সাশ্রয়ী মূল্যে বাংলালিংক এবং সিম্ফোনির স্মার্টফোন

বিডি নিউজ ৬৪: দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল কমিউনিকেশন সেবাদাতা কোম্পানি বাংলালিংক দেশের শীর্ষ হ্যান্ডসেট নির্মাতা সিম্ফোনির সাথে বাজারে নিয়ে এলো সাশ্রয়ী মূল্যের আকর্ষণীয় ৩-এ স্মার্টফোন সিম্ফনি ভি৩২। সাথে থাকছে বোনাস ইন্টারনেট এবং ডাটা বান্ডেল। মাত্র ৩ হাজার ৬৯০ টাকা মূল্যের এই হ্যান্ডসেটটি দেশব্যাপি সকল বাংলালিংক কাস্টমার পয়েন্ট এবং সিম্ফোনির আউলেটসমূহে পাওয়া যাবে।

বাংলালিংক-এর যে কোনো বর্তমান বা নতুন প্রিপেইড, কল এন্ড কন্ট্রোল এবং পোস্টপেইড গ্রাহকরা এই আকর্ষণীয় বান্ডেল অফারটি উপভোগ করতে পারবেন। গ্রাহকরা এই হ্যান্ডসেট কিনে মোট ১৫ জিবি (৫ জিবি করে তিন মাস) ডাটা বোনাস উপভোগ করতে পারবেন। গ্রাহকরা এসএমএস দিয়ে এই বান্ডেল অফারটি নিতে পারবেন। এজন্য গ্রাহকদের “V32” লিখে ৪৩২১ নম্বরে এসএমএস পাঠাতে হবে।

সিম্ফনি ভি৩২ স্মার্টফোনটিতে রয়েছে ১.৩ গিগাহার্টজ কোয়ার্ড কোর প্রোসেসর, অ্যান্ড্রয়েড ৫.১ অপারেটিং সিস্টেম। এই হ্যান্ডসেটের সামনে ও পিছনে রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা, ৫১২ মেগাবাইট র‌্যাম, ৪ জিবি ইন্টারনাল মেমোরি এবং ৩২ জিবি পর্যন্ত বাড়তি মেমোরি ব্যবহারের সুবিধা। এর স্ক্রিন ৪ ইঞ্চি ডব্লিউভিজিএ টিএফটি।১ হাজার ৪০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি ১৬০ ঘণ্টার স্টান্ডবাই এবং ৪ ঘণ্টা টকটাইমের সুবিধা পাওয়া যাবে ফোনটিতে। এতে রয়েছে জি-সেন্সর এবং প্রোক্সিমিটি সেন্সর। এতে আরও থাকছে  থ্রিজি, ওয়াইফাই এবং ব্লুটুথ সুবিধা।

বাংলালিংক সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন এবং সিংহভাগ মানুষের জন্য ইন্টারনেট ব্যবহারের সুযোগ করে দিতে অঙ্গীকারবদ্ধ। সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন এবং ইন্টারনেট ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। এই চিন্তা করেই বাংলালিংক মূল্যবান গ্রাহকদের জন্য সব সময় নতুন এবং সেরা সব অফার নিয়ে আসার চেষ্টা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *