বিডি নিউজ ৬৪: মালিতে একটি সামরিক ঘাঁটিতে বন্দুকধারীদের সঙ্গোবদ্ধ হামলায় কমপক্ষে ১৭ জন সেনা নিহত এবং আরও ৩৫ জন আহত হয়েছেন। মালি কর্তৃপক্ষ এই হামলাকে সমন্বিত সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছেন। আলজাজিরার খবরে এ সংবাদ জানানো হয়।
মালিতে জঙ্গি হামলার ভয়াবহতা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। চলতি মাসে মালির সেনাবাহিনীর উপর এটাই সবচেয়ে বর হামলা। মালির প্রতিরক্ষা মন্ত্রী তিমান হুবার্ট বলেছেন, ‘এই হামলায় মৃতের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। প্রথমে ১২ জঙ্কে মৃত ঘোষণা করা হলেও সেটা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে।’
মালি সেনাবাহিনীর মুখপাত্র সুলেমান মাইগা রয়টার্সকে জানিয়েছেন, ৩টি জঙ্গি সংগঠন মিলে হামলা চালায় নামপালা সামরিক ঘাঁটিতে। এর মধ্যে আল-কায়েদা, আনসার ডাইন সংযুক্ত মাসিনা লিবারেশান ফ্রন্ট এবং পিউল গোষ্ঠীর একটি দল রয়েছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল