একসঙ্গে ‘মাহেঞ্জো দারো’ গাইলেন রাহমান ও অরিজিৎ(ভিডিও)

বিডি নিউজ ৬৪: একসঙ্গে গাইলেন ভারতের একমাত্র অস্কারজয়ী শিল্পী ও বিশ্ব সঙ্গীতের একজন প্রভাবশালী সঙ্গীত ব্যক্তিত্ব এ আর রাহমান এবং এই সময়ে ভারতের অন্যতম জনপ্রিয় শিল্পী অরিজিৎ সিং। চলতি বছরের আগস্টে মুক্তির প্রতীক্ষায় থাকা আলোচিত ছবি ‘মাহেঞ্জো দারো’র টাইটেল গানে একসঙ্গে কণ্ঠ দিলেন তারা।

২০ জুলাই বুধবার দুপুরে টি-সিরিজের ব্যানারে গানটি রিলিজ দেয়া হয়। ছবির এই নাম গানটিতে বিখ্যাত শিল্পী এ আর রাহমান ও অরিজিৎ সিং ছাড়াও কণ্ঠ দিয়েছেন বেলা সিন্ধে এবং সানা মইদুতি। এ আর রাহমানের সঙ্গীতে গানটির কথা লিখেছেন জাভেদ আখতার।

‘মাহেঞ্জো দারো’ নামের ওই গানটিতে বিশাল সাম্রাজ্য দেখানো হয়েছে। যেখানে রাজকন্যার পোশাকে নবাগতা অভিনেত্রী পূজা হেগড়ে এবং সেই সাম্রাজ্যের একজন শ্রমিক হিসেবে দেখা গেছে কৃষ খ্যাত তারকা অভিনেতা ঋত্বিক রোশানকে।

‘মাহেঞ্জো দারো’ সভ্যতার সময়কার একটি বাস্তব গল্প নিয়ে নির্মিত ‘মাহেঞ্জো দারো’। খ্রিস্টপূর্ব দুই হাজার শতাব্দীর আগের ঘটনা অবলম্বনে সেট নির্মাণ করে ছবিটি করেছেন আশুতোষ গোয়ারকির। তার পরিচালনায় ছবিতে ঋত্বিক-পূজা ছাড়াও আছেন অরণোদয় সিং এবং কবির বেদি।

এর আগে গত মাসের ২০ তারিখে ইউটিউবে রিলিজ পেয়েছে ঋত্বিক ও বলিউডের ফ্রেশ মুখ পূজা হেগড়ে অভিনীত তুমুল আলোচিত সিনেমা ‘মহেঞ্জোদারো’র ট্রেলার। ৩মিনিট ৩০ সেকেন্ডের ট্রেলারে দুর্দান্তরূপে দেখা গেছে ঋত্বিক রোশানকে। ছবিতে যেভাবে তাকে উপস্থাপন করা হয়েছে এর আগে আর কোনো ছবিতেই এই রূপে দেখা যায়নি। আর এই নাম গানেও ঋত্বিক ও পূজা অসাধারণ সাঁজে দেখা গেছে।

আলোচিত ‘মাহেঞ্জো দারো’র নাম গান:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *