মন মতো স্বামী পাওয়া যাচ্ছে না দীপিকার

বিডি নিউজ ৬৪: বিখ্যাত নির্মাতা সঞ্জয় লীলা বানসালির ঐতিহাসিক প্রেমের কাহিনী নির্ভর সিনেমা ‘পদ্মাবতী’তে আবারও চুক্তিবদ্ধ হয়েছেন ‘বাজিরাও মাস্তানি’ খ্যাত তারকা রনবীর সিং ও দীপিকা পাডুকোন। আর এই ছবিতে এই দুই চরিত্র ছাড়াও আরো একটি গুরুত্বপূর্ণ চরিত্র কাস্টিং বাকি। আর সেই চরিত্রটি ছবিতে দীপিকার স্বামী!

সঞ্জয় লীলা বানসালি মানেই বিশাল কিছু। দেবদাস থেকে রামলীলা হয়ে সর্বশেষ বাজিরাও মাস্তানি ছবিগুলোর দিকে তাকালেই তার সামর্থ ও নির্মাণশৈলী সম্পর্কে যে কেউ ধারনা পেয়ে যাবে। ঐতিহাসিক প্রেম কাহিনী নিয়ে খেলতে ভালোবাসেন এই নির্মাতা। এবার তিনি করতে যাচ্ছেন ঐতিহাসিক প্রেম কাহিনী নির্ভর আরেকটি সিনেমা। যার নাম ‘পদ্মাবতী’।

‘পদ্মাবতী’ ছবিতে রনবীর সিং ও দীপিকা পাডুকোনকে এরইমধ্যে চূড়ান্ত করেছেন বানসালি। সম্রাট আলাউদ্দিন খিলজির চরিত্রে রনবীর সিং এবং কেন্দ্রীয় ‘পদ্মাবতী’র চরিত্রে আছেন দীপিকা পাডুকোন। কিন্তু এই ছবিতে আরো একটি গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে চিতোরের রাজা রাওয়াল রতন সিং। যে কিনা আবার পদ্মাবতীর স্বামী। আর এই চরিত্র নির্বাচনেই জটিলতায় আছেন বানসালি।

গুঞ্জন আছে, প্রথমে দীপিকার স্বামীর চরিত্রে অভিনয়ের জন্য একজন টিভি অভিনেতাকে নির্বাচন করেছিল। সব ঠিকঠাকই চলছিল কিন্তু টিভি অভিনেতার সাথে স্ত্রীর ভূমিকায় অভিনয়ে আপত্তি জানান দীপিকা। ধারনা করা হচ্ছে স্ত্রী হিসেবে স্বামী রাওয়াল রতনের সঙ্গে বেশ কিছু অন্তরঙ্গ দৃশ্য আছে ছবিতে। যেগুলো কোনো ছোট পর্দার অভিনেতার সঙ্গে করতে নারাজ দীপিকা। এই চরিত্রে তিনি বড় পর্দার নামি অভিনেতাকে প্রত্যাশা করেন।

তাছাড়া আরো একটি কারণ থাকতে পারে বলে জানিয়েছে অনেকেই। সবকিছুর পরেও বলিউডের শীর্ষস্থানীয় অভিনেত্রীর একজন এখন দীপিকা। তারউপর সদ্য হলিউডের মতো বিশাল ইন্ডাস্ট্রি কাজ করে এসেছেন তিনি। এক ধরনের হাইটনেসও তৈরি হয়েছে তার। আর এইজন্যই একজন টিভি অভিনেতার স্ত্রীর ভূমিকায় অভিনয় করতে আপত্তি জানান তিনি।

আর দীপিকার এমন আপত্তির মুখে ওই টিভি অভিনেতাকে নাকি এরইমধ্যে ‘না’ করে দিয়েছেন বানসালি। আর তাই দীপিকার স্বামীর চরিত্রে এখন তাকে অভিনেতা খুঁজতে হচ্ছে। যদিও দীপিকার স্বামী হিসেবে এই মুহূর্তে শহীদ কাপুরকে ভাবছেন তিনি। তবে এখনও এ বিষয়ে চূড়ান্ত হয়নি কিছুই।

এরইমধ্যে ছবির নাম গানটি রেকর্ড করা হয়ে গেছে। ওই গানটি কণ্ঠ দিয়েছেন শ্রেয়া ঘোষাল। সবকিছু ঠিকঠাক থাকলে আসছে সেপ্টেম্বরেই শুটিং শুরু করে দিতে চান বানসালি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *