বিডি নিউজ ৬৪: শেরপুরে আলোম-ওলামাদের নিয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ইসলামের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমিতে আজ বুধবার ইসলামিক ফাউন্ডেশন শেরপুর জেলা কার্যালয় এ কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন হুইপ আতিউর রহমান আতিক। এতে প্রধান আলোচক ছিলেন ইসলামি ঐক্যজোটের মহাসচিব শাইখুল হাদিস মুফতি মো. মনিরম্নজ্জামান রব্বানী। এ ছাড়া বিশেষ আলোচক হিসেবে আলোচনা করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম মাওলানা ওয়ালিউর রহমান।
জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিমের সভাপতিত্বে কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার মো. মেহেদুল করিম, উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া প্রমুখ।
দিনব্যাপী অনুষ্ঠিত এ কর্মশালায় ইসলামকে শান্তির ধর্ম উল্লেখ করে সন্ত্রাস-নৈরাজ্য, মানুষ হত্যা, সাম্প্রদায়িকতা বিরুদ্ধে কোরান-হাদিসের আলোকে আলোচনা অনুষ্ঠিত হয়। একইসঙ্গে জঙ্গিবাদ প্রতিরোধে আলেম-ওলামাদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
কর্মশালায় জেলার প্রশিক্ষিত ইমাম, মসজিদভিত্তিক গণশিক্ষা কেন্দ্রের শিক্ষক এবং বিভিন্ন মসজিদ-মাদ্রাসার ইমামসহ সহস্রাধিক আলেম-ওলামা এবং বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল