ছেলের প্রেমিকার সঙ্গে বাবার প্রেম

বিডি নিউজ ৬৪: ঈশানার সঙ্গে ফোনে মিষ্টি মিষ্টি কথা বলেন আবুল হায়াত। তাকে নিজের বাড়িতে এনেও আড্ডা দেন প্রবীণ মানুষটি। মাঝে মধ্যে রিকশায় চড়ে বাইরে ঘুরতে বের হন। পথের ধারে দাঁড়িয়ে ফুচকাও খেয়েছেন। আবিরের মা নেই। বাবাই তার বন্ধু। বাবা ও পুত্রের মধ্যে সবসময় খুনসুটি লেগেই থাকে। অরণী নামের একটি মেয়ের প্রেমে পড়ে আবির। তবে এক পর‌্যায়ে তাদের সম্পর্ক ভেঙে যায়। এরপর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে আবির। তার ওপর প্রেমিকার সঙ্গে বাবার বন্ধুত্ব হয়ে যায়! অরণিকে বাবার সঙ্গে দেখে হিংসা হতে থাকে আবিরের। একদিন বাবার সঙ্গে সে তুমুল ঝগড়া শুরু করে।

অরণির সঙ্গে ছেলের সম্পর্ক জোড়া দিতেই বাবা এসব করেন। আবির জানে না তার জীবনের মূল লক্ষ্য কোনটি। বাবা ও অরণি মিলেই আবিরের জীবনটা অন্যরকম করে তোলে। আলোকচিত্রীকে ছবি তোলার সময় যেমন বিষয়বস্তুটি ফোকাল পয়েন্টে রাখতে হয়। তেমনি প্রত্যেক মানুষের জীবনেই একটি ফোকাল পয়েন্ট থাকে। প্রত্যেকেরই উচিত সেই পয়েন্টটিকে লক্ষ্য হিসেবে নেওয়া। নাটকে এ বার্তাই দেওয়া হয়েছে।

এসব দৃশ্য দেখা যাবে ‘ফোকাল পয়েন্ট’ নামের একটি নাটকে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও ইশানা। বাবার চরিত্রে রয়েছেন ইশানা।

‘ফোকাল পয়েন্ট’ লিখেছেন হারুন রুশো, পরিচালনায় তারিক আল হারুণ। গত ১৬ ও ১৭ জুলাই রাজধানীর দিয়াবাড়িসহ উত্তরায় নাটকটির দৃশ্যধারণ হয়েছে। নাটকটি শিগগিরই একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *