বিডি নিউজ ৬৪: গত মে মাসে ‘ইংলিশ ভিংলিশ’ খ্যাত নির্মাতা গৌরি সিন্ধের দ্বিতীয় ছবিতে হাঁটু বয়েসি মেয়ে আলিয়া ভাটের বিপরীতে চুপিসারে শুটিং শেষ করে ফেলেছেন শাহরুখ খান। ছবির নাম চূড়ান্ত হয়েছে ‘ডিয়ার জিন্দেগি’। আর সদ্য এই ছবির প্রথম লুক প্রকাশ করলেন শাহরুখ ও আলিয়া।
প্রিজমা মুডে শাহরুখ ও আলিয়া তাদের আসন্ন সিনেমা ‘ডিয়ার জিন্দেগি’ ছবির প্রথম লুক প্রকাশ করেছেন। টুইটার ও ফেসবুকে দেয়া সেই ছবিতে দেখা যায় শাহরুখ মগ নিয়ে বসে আছেন, আর তারসঙ্গে কথা বলেই যাচ্ছে আলিয়া। এই ছবিটি ছাড়াও সাধারণ আরেকটি ছবি পোস্ট করেন শাহরুখ। যেখানে শাহরুখের পাশে বসে আলিয়াকে মোবাইলে চ্যাট করতে দেখা যায়।
এরইমধ্যে রীতিমত চুপিসারেই শেষ হয়ে গেছে গৌরি সিন্ধের নতুন ছবি ‘ডিয়ার জিন্দেগি’র শুটিং। যে ছবিতে প্রথমবার হাঁটুর বয়সী অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গে রোমান্স করতে দেখা যাবে প্রায় ৫১ বছর বয়সী বলিউড কিং শাহরুখ খানকে।
ছবিটি পুরোদমে প্রেমের ছবি। তবে ছবির কাহিনী নিয়ে এখনই কোনো ধরনের ইঙ্গিত দিতে রাজি নন নির্মাতা গৌরি সিন্ধে। তবে ভক্ত অনুরাগীদের উদ্দেশে তিনি শুধু এটাই বললেন যে, এটা প্রেমের ছবি তবে কোনো টিপিক্যাল প্রেম এই ছবিতে আমি দেখাচ্ছি না। সুতরাং প্রথমবার শাহরুখ-আলিয়ার প্রেম কাহিনী দেখতে হলে ‘ডিয়ার জিন্দেগি’ মুক্তি পর্যন্ত অপেক্ষা ছাড়া উপায় নেই।
ছবিটি যদিও নির্মাণ করছেন গৌরি সিন্ধে, কিন্তু প্রযোজনা কিন্তু করছেন করন যোহরের ধর্ম প্রোডাকশন ও শাহরুখের রেড চিলি। বিগ বাজেটের এই ছবিটির মুক্তি পাওয়ার কথা আছে আসছে নভেম্বরের ২৫ তারিখে।
অন্যদিকে ২০১২ সালে করন যোহরের নির্মাণে আলোচিত ছবি ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর মাধ্যমে বলিউডে পা রেখেই অল্প সময়ের মধ্যে জনপ্রিয়তা অর্জন করে নেয়া অভিনেত্রীর নাম আলিয়া ভাট। এরপর বেশ কয়েকটি সিনেমায় শীর্ষস্থানীয় অভিনেতার সঙ্গে কাজ করেছেন। বক্স অফিস মাতিয়েছে সেসব সিনেমাও, কিন্তু তারপরও আলিয়ার চোখে এখন পর্যন্ত সেরা অভিনেতা বলিউড বাদশা শাহরুখ খান-ই! এমনকি শাহরুখের সঙ্গে কাজ করতে পেরে নিজেকে সৌভাগ্যবান বলেও মনে করছেন তিনি।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল