মোস্তাফিজ, আবারো আমাদের গর্বিত কর: মুশফিক

বিডি নিউজ ৬৪: প্রথমবারের মতো আইপিএলে খেলতে গিয়ে বাজিমাত করেছেন মুস্তাফিজুর রহমান। দ্যুতি ছড়িয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। ১৬ ম্যাচ খেলে ৬.৯০ ইকোনোমি রেটে দখলে নিয়েছেন ১৭ উইকেট। মজার বিষয়, প্রথমবারেই শিরোপার স্বাদ পেয়েছেন মুস্তাফিজ। নির্বাচিত হয়েছেন নবম আইপিএল-এর সেরা উদীয়মান খেলোয়াড়। দুর্দান্ত পারফর্ম করে বাংলাদেশের ষোলো কোটি মানুষকে গর্বিত করেছেন মোস্তাফিজ।

এবার ইংল্যান্ডে পাড়ি জমালেন মুস্তাফিজ। খেলবেন ইংলিশ কাউন্টি দল সাসেক্সের হয়ে, ন্যাটওয়েস্ট টি২০ ব্লাস্ট ও দ্য রয়েল লন্ডন ওয়ানডে কাপ উভয় প্রতিযোগিতায়। নিজের সেরাটা ঢেলে দিয়ে সাসেক্সকে চ্যাম্পিয়ন করবেন মোস্তাফিজ। আবারো বাংলাদেশের মানুষকে গর্বিত করবেন কাটার মাস্টার, তার কাছে এমন প্রত্যাশাই করছেন মুশফিকুর রহিম।

আজ বুধবার লন্ডনে উড়াল দেয়া মুস্তাফিজকে শুভকামনা জানিয়েছেন মুশফিক। বাংলাদেশ জাতীয় দলের টেস্ট অধিনায়ক তার ফেসবুক পেজে লিখেছেন, ‘কাউন্টি মৌসুমের জন্য মোস্তাফিজকে শুভকামনা জানাচ্ছি। চ্যাম্পিয়ন হও, আবারো আমাদের গর্বিত কর।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *