বিডি নিউজ ৬৪: শহরের হাউজিং নিশান মোড় এলাকায় ইজিবাইকচাপায় খালিদ শেখ (৩) নামে এক শিশু নিহত হয়েছে। বুধবার (২০ জুলাই) সকালে শহরের হাউজিং এলাকার নিশানমোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত খালিদ শেখ শহরের কালিশংকরপুর মালিথাপাড়া এলাকার শহীদুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, সকালে রাস্তা পার হতে গিয়ে ইজিবাইকের নিচে চাপা পড়ে খালিদ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল