বিডি নিউজ ৬৪: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পদ বঞ্চিত ও আশানুরুপ পদ না পাওয়া ছাত্রলীগ একাংশের নেতাকর্মীদের ঢিলের আঘাতে শাটল ট্রেনের চালক ও এক পুলিশ সদস্য আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
বুধবার সকাল ৮টা ৫০দিকে নগরীর ফরেস্ট গেইট এলাকায় এ ঘটনা ঘটে বলে ট্রেনে থাকা এক প্রত্যক্ষদর্শী জানিয়েছে।
আহতরা হলেন- ট্রেন চালক ওবায়েদুজ্জামান(৪০) ও রেলওয়ে পুলিশের এসআই জাকির হোসেন(৩০)।
জানা যায়, অবরোধে অংশ নেয় নগর আওয়ামী লীগ সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী অনুসারী ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছিরের অনুসারীর একটি অংশ। যারা বিশ্ববিদ্যালয় সদ্য ছাত্রলীগের কমিটিতে পদ বঞ্চিত ও আশানুরুপ পদ পায়নি বলে দাবি করে আসছে।
ষোলশহর স্টেশনমাস্টার সাহাব উদ্দিন বলেন, ‘ষোলশহর থেকে বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনটি ফরেসট গেইট এলাকা অতিক্রম করার সময় কে বা কারা ইট –পাটকেল ছোড়ে মারে। তাদের ঢিলের আঘাতে ওই দুইজন আহত হয়।’
তিনি জানান, এর আগে দুইবার শাটল ট্রেন বিশ্ববিদ্যালয় উদ্দেশে যেতে চাইলেও অবরোধকারীরা যেতে দেয়নি। এরপর ট্রেনটি বটতলী স্টেশনে ফেরত আনা হয়। বর্তমানে শাটল ট্রেন চলাচল বন্ধ রয়েছে।’
এর আগে মহিউদ্দিন চৌধুরী অনুসারী ও সদ্য কমিটিতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগে পদ বঞ্চিত নুরুজ্জামান বলেছিলেন, ‘ত্যাগীদের মূল্যায়ন না করে (টিপু-সুজন) কমিটি দিছে, এটি আমরা মানি না। যতদিন সংশোধন করে কমিটি না দিবে ততদিন এই অবরোধ চলমান থাকবে। কেন্দ্রীয় ছাত্রলীগ আশা করছি এই বঞ্চিতদের দিকে সদায় দৃষ্টি দিবে।’
একই অভিযোগ অা জ ম নাছির সমর্থিত ও সদ্য কমিটির সহ সভাপতি মো. মামুনের। বঞ্চিত ছাত্রলীগ নেতা ও ভিএক্স গ্রুপের নেতা রেজাউল করিম বাংলামেইলকে বলেন, ‘আমরা ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলাম। এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা সর্বাত্মক ছাত্রধর্মঘট পালন করছি।’
উল্লেখ্য, এর আগে ২দিন বিশ্ববিদ্যালয় মূল ফটকে তালাসহ এক নম্বর গেটের সামনে হাটহাজারী-রাঙামাটি সড়কটি অবরোধ করে রেখেছিল পদ বঞ্চিতরা।
প্রসঙ্গত, গত বছরের ২০ জুলাই দুই সদস্যবিশিষ্ট কমিটি গঠনের পর সাত মাসে চার দফা সংঘর্ষ হয়। পরে গত ফেব্রুয়ারির ৯ তারিখ (মঙ্গলবার) রাতে কেন্দ্র থেকে বিশ্ববিদ্যালয় কমিটির কার্যক্রম স্থগিত করে দেয়া হয়। কমিটি শেষ হওয়ার ২ দিন আগে গত (সোমবার) ২০১ সদস্য বিশিষ্ট কমিটি দেয় কেন্দ্র। যে কমিটিতে ত্যাগীদের মূল্যায়ন করেনি বলে দাবি করে আসছে ছাত্রলীগের একটি অংশ।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল