বিডি নিউজ ৬৪: বাংলাদেশের কমিউনিস্ট পার্টির একাদশ কংগ্রেস সফল করার জন্য হায়দার আকবর খান রনোকে চেয়ারম্যান, সাজ্জাদ জহির চন্দনকে আহ্বায়ক, অনিরুদ্ধ দাশ অঞ্জন এবং ডা. সাজেদুল হক রুবেলকে যুগ্ম আহ্বায়ক করে প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টনের মৈত্রী মিলনায়তনে পার্টির এক কর্মী সভায় এই কমিটি ঘোষণা করা হয়।
পার্টির একাদশ কংগ্রেস সফল করতে প্রস্তুতি কমিটির ২৪ সদস্যের স্টিয়ারিং কমিটি ছাড়াও রুহিন হোসেন প্রিন্সকে আহ্বায়ক করে অভ্যর্থনা উপ-পরিষদ, লক্ষ্মী চক্রবর্তী আহ্বায়ক করে অর্থ উপ-পরিষদ, হাসান তারিক চৌধুরীকে আহ্বায়ক করে আন্তর্জাতিক উপ-পরিষদ, মানবেন্দ্র দেবকে আহ্বায়ক করে সাজ সজ্জা ও ব্যবস্থাপনা উপ-পরিষদ, আহসান হাবিব লাবলুকে আহ্বায়ক করে সমাবেশ ও র্যালি উপ-পরিষদ, মঞ্জুর মঈনকে আহ্বায়ক করে মিডিয়া উপ-পরিষদ, আনোয়ার হোসেন রেজাকে আহ্বায়ক করে খাদ্য উপ-পরিষদ, আসলাম খানকে আহ্বায়ক করে স্বেচ্ছাসেবক উপ-পরিষদ, আবিদ হোসেনকে আহ্বায়ক করে দপ্তর উপ-পরিষদ, সাদেকুর রহমান শামীমকে আহ্বায়ক করে বাসস্থান উপ-পরিষদ, প্রবীর সরদারকে আহ্বায়ক করে সাংস্কৃতিক উপ-পরিষদ, প্রকৌশলী নিমাই গাঙ্গুলীকে আহ্বায়ক করে নিরাপত্তা উপ-পরিষদ, ডা. কাজী রাকিব হোসেনকে আহ্বায়ক করে চিকিৎসা উপ-পরিষদ, হাফিজ আদনান রিয়াদকে আহ্বায়ক করে ব্যবস্থাপনা উপ-পরিষদ এবং অর্ণব সরকারকে আহ্বায়ক করে প্রচার উপ-পরিষদ গঠন করা হয়।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় বক্তব্য রাখেন সৈয়দ আবু জাফর আহমেদ, সহিদুল্লাহ চৌধুরী, হায়দার আকবর খান রনো, কাজী সাজ্জাদ জহির চন্দন প্রমুখ।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল