‘গুলশানে নিহত জঙ্গিদের রক্ত সংগ্রহ করা হবে’

বিডি নিউজ ৬৪: রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় নিহত জঙ্গিদের রক্ত সংগ্রহ করা হবে। আজ বুধবার সকালে ঢাকা মেডিকলে কলেজ (ঢামেক) হাসপাতালে ফরেনসিক মেডিসিনের সহকারী অধ্যাপক ডা. সোহেল মাহমুদ এ কথা জানান।

তিনি বলেন, নিহত জঙ্গির মৃতদেহ ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক (সিএমএইচ) হাসপাতালে রয়েছে। নিহতদের রক্ত ও মাথার চুল সংগ্রহ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটে কাছে জমা দেওয়া হবে।

সোহেল মাহমুদ বলেন, হত্যার আগে জঙ্গিরা শক্তিবর্ধক কিছু খেয়েছিলো কিনা কিংবা কোনো মাদক সেবন করেছিলো সেটাও পরীক্ষা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *