গাজীপুরে গাড়িচাপায় নারী নিহত

বিডি নিউজ ৬৪:  জেলার চান্দনা চৌরাস্তা এলাকায় গাড়িচাপায় এক নারী নিহত হয়েছেন। নিহতের নাম পরিচয় জানা যায়নি।

বুধবার ভোরে সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকার মুকুল ফিলিং স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোরে ওই এলাকায় আনুমানিক ৩৫ বছর বয়সী ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করে। ভোরে অজ্ঞাত কোনো গাড়ির চাপায় তিনি মারা গেছেন বলে ধারণা করছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *