বিডি নিউজ ৬৪: বয়স ৩২ বছর। এ বয়সেও খেলে যাচ্ছেন দুর্দাণ্ড প্রতাপের সঙ্গেই। বিশ্বের অন্যতম দ্রুততম ফুটবলার। তিনি আর কেউ নয়, নেদারল্যান্ডস ও বায়ার্ন মিউনিখের আক্রমণভাগের অন্যতম ভরসার প্রতীকআরিয়েন রোবেন। তারকা এই ফুটবলার জানালেন, এখনই ফুটবলকে বিদায় জানাচ্ছেন না তিনি। খেলে যেতে চান আরো কয়েক বছর।
কোপা আমেরিকার ফাইনালে ব্যর্থতার জন্য আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিয়েছেন লিওনেল মেসি। লিপস্টাডের বিপক্ষে খেলতে গিয়ে ছয় সপ্তাহের জন্য ইনজুরির কবলে পড়া রোবেনকেও প্রশ্ন করা হয়, ফুটবল ছাড়বেন কি না? এই প্রশ্নের জবাবে রোবেন বলেন,‘আদৌ না। এখনই ফুটবল ছাড়ার কথা ভাবছি না।’
জাতীয় দলের জার্সি গায়ে খেলতে গর্ববোধ করেন রোবেন। শরীর যতদিন সায় দেবে, ততদিন নিজ দেশের প্রতিনিধিত্ব করতে চান বায়ার্নের এই তারকা। বলেন, ‘অবশ্যই যদি সব পরিস্থিতি নিয়ে ভাবেন এবং বিশেষ করে শারীরিক বিষয়টি আমার জন্য একটা সমস্যা। আন্তর্জাতিক ফুটবল ছাড়লে আমি বাড়তি ছুটি পাব। যেটা ভালো হতে পারে। তবে নেদারল্যান্ডসের হয়ে খেলতে পেরে আমি খুব গর্বিত। আমি দলের অধিনায়ক এবং দেশের জন্য খেলতে পারাটা সম্মানের। আর আমি এটা এখনই শেষ করতে চাই না।’
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল