বিডি নিউজ ৬৪: নিবন্ধনের পর নিয়মিত পত্রিকা প্রকাশ না করার কারণে চুয়াডাঙ্গার ২টি দৈনিক, একটি সাপ্তাহিক ও একটি মাসিক পত্রিকার ডিক্লারেশন বাতিল করা হয়েছে।
গত ১৬ জুলাই চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।
আদেশে বলা হয়েছে, ছাপাখানা ও প্রকাশনা ( ঘোষণা ও নিবন্ধন ) অধ্যাদেশ ১৯৭৩ এর ৭ ধারা অনুযায়ী নিম্মবর্ণিত পত্রিকাগুলো নিয়মিত প্রকাশে ব্যর্থ হওয়ায় পত্রিকার ডিক্লারেশন বাতিল করা হলো।
ডিক্লারেশন বাতিল ঘোষিত পত্রিকাগুলোর স্বত্ত্বাধিকারির নামের তালিকায় রয়েছে চুয়াডাঙ্গা আরামপাড়ার একেএম জাহাঙ্গীর আলমের (জেড আলম ) দৈনিক বাংলার খাসখবর, পোস্ট অফিস পাড়ার সামসুল আলমের (শেখ সেলিম) সাপ্তাহিক চুয়াডাঙ্গা বার্তা, শহীদ আবুল কাশেম সড়কের আজম আকতার জোয়ার্দ্দার মালিকানায় (পিন্টু) মাসিক আলোকিত আগামী ও নীলমনিগঞ্জের মো. মোস্তাফিজুর রহমানের দৈনিক আলোকিত দেশ।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল