মাদারীপুরে পরিত্যক্ত টয়লেট থেকে স্কুলশিক্ষকের লাশ উদ্ধার

বিডি নিউজ ৬৪: নিখোঁজের পাঁচদিন পর গনি মাতুব্বর (৭৫) নামের এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৮টার দিকে মাদারীপুর শহরের কুকরাইল এলাকার নিজের বাসার পরিত্যক্ত টয়লেট থেকে লাশটি উদ্ধার করা হয়।

তিনি সদর উপজেলার শিরখাঁড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তার গ্রামের বাড়ি সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে শহরের কুকরাইল এলাকায় বসবাস করতেন।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল মোর্শেদ জানান, গত শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন সাবেক ওই স্কুল শিক্ষক। এ ব্যাপারে তার পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার সকালে সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। দুর্গন্ধের সূত্র ধরে সন্ধ্যায় এলাকাবাসী পরিত্যক্ত একটি বাথরুমে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। জমি সংক্রান্ত বিষয় নিয়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে পুলিশ ধারণা করছে। এ ব্যাপারে বুধবার সকালে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *