পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের কেউটিল গ্রামের কাজী নুরুল ইসলামের ছেলে ওমর কাজী (২৪) ও পাশের কুটিপাঁচুরিয়া গ্রামের ছাদেক শেখের ছেলে জয়নাল শেখ (২২) গতকাল সোমবার রাত ১০টার দিকে আগ্নেয়াস্ত্র সঙ্গে নিয়ে দৌলতদিয়া যৌনপল্লীতে যায়। এরপর ওই পল্লীর বাড়িওয়ালী আলেয়া বেগমের বাড়ির দুয়ারে গিয়ে তারা এক রাউন্ড ফাঁকা গুলি চালায়। এ সময় হঠাৎ গুলির আওয়াজ শুনতে পেয়ে পতিতাপল্লীর ভিতরে থাকা বিভিন্ন খদ্দেরসহ যৌনকর্মীদের মাঝে দ্রুত আতঙ্ক ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে এলাকার লোকজন আলেয়া বেগমের বাড়িতে ছুটে গিয়ে পাঁচ রাউন্ড তাঁজা গুলি ও একটি দেশিয় শার্টারগানসহ ওমর কাজী ও জয়নাল শেখকে হাতেনাতে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে অস্ত্রধারি ওই দুজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার এসআই মোশারফ হোসেন কালের কণ্ঠকে বলেন, ‘গ্রেপ্তারকৃত ওমর কাজী ও জয়নাল শেখ অস্ত্রধারি সন্ত্রাসী। সোমবার রাতে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে ওই আগ্নেয়াস্ত্র নিয়ে তারা দুজন দৌলতদিয়া যৌনপল্লীতে গিয়েছিল।’
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল