বিডি নিউজ ৬৪: বিশ্বখ্যাত ব্র্যান্ড ব্রাদারের সর্বোচ্চ ইঙ্ক ট্যাঙ্ক (২১০০০ পেইজ) ক্ষমতা সম্পন্ন নতুন ওয়্যারলেস ইঙ্কজেট প্রিন্টার বাজারে নিয়ে এসেছে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড। প্রিন্টারটির মডেল ‘ডিসিপি-টি৭০০ডাব্লিউ’।
এতে রয়েছে ৬৪ মেগাবাইট র্যাম। কালার প্রিন্ট, স্ক্যান, কালার ফটোকপিসহ প্রিন্টারটির অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে ইউএসবি পোর্ট, গুগল ক্লাউড প্রিন্টের সুযোগ।ওয়্যারলেস নেটওয়ার্ক সম্পন্ন এই প্রিন্টারটিতে আরো রয়েছে ক্লাউড নেটওয়ার্কিং, অটোম্যাটিক ডকুমেন্ট ফিডারসহ যেকোনো ডিভাইস থেকে প্রিন্ট করার সুবিধা।
সর্বোচ্চ লিগাল সাইজের এই প্রিন্টারটিতে আছে ১০০ শিটের ট্রে এবং ২০ শিটের এডিএফ ।
প্রিন্টারটির প্রিন্টিং রিজ্যুলিশন ১২০০x৬০০০ ডিপিআই। স্ক্যান ও কপি রেজ্যুলেশন ১২০০x২৪০০ ডিপিআই। এটি দিয়ে ২৫ শতাংশ থেকে ৪০০ শতাংশ পর্যন্ত জুম করা যাবে।
প্রিন্টারটির ৬০০০ পেইজের ব্ল্যাক কার্টিজের মূল্য ৭৫০টাকা। প্রতিটি কালারের মূল্য ৬৭৫ টাকা প্রতিটি কালার কার্টিজে সর্বোচ্চ ৫০০০ পেইজ পর্যন্ত প্রিন্ট করা যায় ।
গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড প্রিন্টারটিতে তিন বছরের বিক্রয়োত্তর সেবা প্রদান করছে। প্রিন্টারটির মূল্য ১৮ হাজার ৫০০ টাকা।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল