শরীয়তপুরে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষ, আহ্বায়কসহ আহত ৬

 বিডি নিউজ ৬৪: জেলায় ছাত্রলীগের দু‘পক্ষের সংষর্ঘে জেলা আহ্বায়ক মহসিন মাদবরসহ ছয়জন আহত হয়েছেন।

মঙ্গলবার বেলা ১১টার দিকে জেলা ছাত্রলীগের আহ্বায়ক মহসিন মাদববর ও সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সবুজ তালুকদার সমর্থকদের মধ্যে কলেজ ক্যাম্পাস ও কলেজ হোস্টেলে আধিপত্য বিস্তার নিয়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শিগগিরই শরীয়তপুর জেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হবে। জেলা ছাত্রলীগের আহ্বায়ক মহসিন মাদবর ও সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সবুজ তালুকদার ছাত্রলীগের সভাপতির পদ প্রত্যাশী। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছে। শরীয়তপুর সরকারি কলেজ ক্যাম্পাস ও কলেজ হোস্টেলে আধিপত্য বিস্তার নিয়ে তাদেও মধ্যে প্রায়ই সংঘর্ষ হতো।

সোমবার সহসিন সমর্থকরা সবুজ সমর্থক সাদ্দাম হোসেন ও নেছার আহম্মেদকে মরধর করে। এর প্রতিশোধ নেয়ার জন্য সবুজ সমর্থকরা মঙ্গলবার বেলা ১১টার দিকে মহসিন মাদরের ওপর আক্রমণ করে। তারা মহসিন মাদবর, মকবুল মাদবর, রুহুল আমীন ঢালী ও রাশেল সরদারকে কুপিয়ে আহত করে। আহতদের শিক্ষার্থীরা উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *