কন্যা সন্তান হলে বিনামূল্যে ডেলিভারি

বিডি নিউজ ৬৪: ‘অভিনন্দন আপনার কন্যা সন্তান হয়েছে’ আর এজন্য আপনাকে হাসপাতালের কোন বিল পরিশোধ করতে হবে না। এমন কথাই বললেন, ভারতের আহমেদাবাদের একটি হাসপাতালের চিকিৎসকরা। ভারতে কন্যা সন্তানের সমতা আনতে এমন ভিন্নধর্মী উদ্যোগ নেয়া হয়েছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

উল্লেখ্য যে, ভারতে প্রতি একহাজার ছেলের বিপরীতে রয়েছে ৮৯০ জন মেয়ে। অনেকে আবার পুত্র সন্তানের আশায় কণ্যা সন্তান জন্ম নেয়া থেকে বিরত থাকে। অনেক পরিবার এমনও আছে যেখানে কন্যা সন্তান হলে ঘরে প্রসবের সমস্ত কাজ সেরে ফেলেন।

তাদের কথা মাথায় রেখে ৩০ বছর বয়সী সিন্ধু সেওয়া সামাজ নামে একজন ব্যাক্তি তার এই হাসপাতালে এই মহৎ উদ্যোগ নেয়। গত মাসে তিনি তার হাসপাতালে এই নতুন পরিসেবার উদ্বোধন করে। সিন্ধু হাসপাতাল নামে ওই হাসপাতালটিতে কন্যা সন্তান প্রসবের জন্য কোন অর্থ নেয়া হবে না বলে জানানো হয়। আর এই কথা জানা মাত্র ১৫০ জন গর্ভবতী নারী তাদের সন্তান প্রসবের জন্য হাসপাতালটিতে রেজিষ্ট্রেশন করেন। যেখানে হাসপাতালটিতে স্বাভাবিক সন্তান প্রসবের জন্য নেয়া হয় বিশ হাজার টাকা।

সিন্ধু হাসপাতালের পরিচালক মহাদেব লোহান বলেন, ‘গত চার বছরে আমরা লক্ষ্য করেছি যে, এখানে যারা সন্তান প্রসবের জন্য আসে সবাই ছেলে সন্তান কামনা করে। ছেলে সন্তান হলে ডাক্তার এবং রোগীদের মধ্যে মিষ্টি বিতরণ করে। অন্যথায় কন্যা সন্তান হলে নীরবে তাকে নিয়ে চলে যেতে দেখা যায়। যা সত্যিই বেদনাদায়ক। সেই জন্যই আমাদের মেডিকেল ট্রাষ্ট এই নিয়ম চালু করেছে।’

কোমল রেড্ডি যিনি বিনামূল্যে প্রসবরে জন্য হাসপাতালটিতে ভর্তি হয়েছেন। তার ভাষ্যমতে, ‘আজ ৩৫ বছর যাবৎ আমাদের পরিবারের কোন সন্তান জন্ম নেয়নি। তাই আমি চাই আমার যেন একটি কন্যা সন্তান হয়।’ এদিকে রেজিষ্ট্রেশনের জন্য যে এগার’শ টাকা নেয়া হয়। বাড়ি ফিরে যাওয়ার সময় তাও ফেরত দিয়ে দেয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ বলেন, ‘আমাদের এই উদ্যোগ দেখে অন্য হাসপাতালও উদ্বুদ্ধ হবে বলে আশা করি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *