যশোরে ডাকাত-মাদক বিক্রেতা গোলাগুলিতে যুবক নিহত

বিডি নিউজ ৬৪: যশোরে ডাকাতের সঙ্গে মাদক বিক্রেতাদের গোলাগুলিতে অজ্ঞাতপরিচয় এক যুবক (৩০) নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোর ৩টায় যশোর শহরের বারান্দীপাড়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। যশোর কোতোয়ালি মডেল থানার ওসি ইলিয়াস হোসেন বলেন, বারান্দীপাড়া এলাকায় ডাকাতের সঙ্গে মাদক বিক্রেতাদের গুলিবিনিময় হচ্ছে, এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

এ সময় পুলিশ ১০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে ডাকাত ও মাদক বিক্রেতাদের হটিয়ে দেয়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওসি আরও জানান, পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপগান, তিন রাউন্ড গুলি ও তিনটি দা উদ্ধার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *