ভারতে মাওবাদী হামলায় ১০ পুলিশ নিহত

বিডি নিউজ ৬৪: ভারতের বিহার রাজ্যের আওরঙ্গবাদ জেলায় সোমবার রাতে মাওবাদী বিদ্রোহীদের হামলায় কমপক্ষে ১০ পুলিশ নিহত হয়েছে। নিহতরা ভারতের সেন্টওাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) কোবরা দলের সদস্য। সূত্র এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া।

সোমবার বিকেলে আওরঙ্গবাদ জেলার চাকারবান্দা-দুমারিনালা জঙ্গলে অভিযানে অংশ নিচ্ছিল সিআরপিএফ দলের কমান্ডো পুলিশ। এ সময় মাওবাদী গেরিলাদের পেতে রাখা বোমা বিস্ফোরণে ঘটনাস্থলেই প্রাণ হারায় আট পুলিশ। ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়ার সময় মারা যায় ওই হামলায় আহত আরো দুই পুলিশ।

পরে এ ঘটনার জের ধরে নকশাল বিদ্রোহীদের সঙ্গে বন্দুকযুদ্ধে লিপ্ত হয় পুলিশ। ওই বন্দুকযুদ্ধে মারা যায় চার বিদ্রোহী। সারা রাত ধরে ওই জঙ্গলে অভিযান অব্যাহত থাকে। মঙ্গলবার সকালে মাও বিদ্রোহীদের বিরুদ্ধে চালান পুলিশি অভিযান শেষ হয়েছে বলে এনডিটিভি জানিয়েছে। অভিযানে একে-৪৭ রাইফেলসহ বেশ কিছু অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *