বিডি নিউজ ৬৪: অবশেষে স্বাভাবিক জনজীবনে ফিরতে শুরু করেছে তুর্কীরা। শুক্রবারের ব্যর্থ অভ্যুত্থানের ঘটনার দুইদিন পর সোমবার প্রথম তুরস্কে অফিস-আদালত খুলেছে। সপ্তাহের প্রথম দিনে সরকারি অফিসে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ছিল স্বাভাবিক।
অন্যান্য পেশার লোকেরাও নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়েছে। সোমবার শহরের ব্যবসা-প্রতিষ্ঠান, দোকানপাটেও লোকজনের সমাগম ছিল স্বাভাবিক। শিক্ষা প্রতিষ্ঠানেও শিক্ষার্থীদের উপস্থিতিও ছিল লক্ষণীয়।
দেশটির প্রধানমন্ত্রী জানান, ইস্তাম্বুল ও আঙ্কারাসহ সকল শহর তার স্বরূপে ফিরে এসেছে। মানুষজন এখন স্বভাবিকভাবে চলাফেড়া করছে। রাস্তায় গাড়ি চলাচল করছে আগের মতই। বিমান চলাচলও স্বাভাবিক অবস্থায় ফিরেছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল