সাতক্ষীরায় শিবির নেতা গ্রেপ্তার

বিডি নিউজ ৬৪: জেলার আশাশুনি উপজেলার বুধহাটা থেকে জামায়াতের দুর্ধর্ষ ক্যাডার শীষ মো. জেরীকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।

আশাশুনি থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ৯টার দিকে বেউলা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত শীষ মো. জেরী বুধহাটা ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড মেম্বার এবং বেউলা গ্রামের ইসহাক সরদারের ছেলে।

আশাশুনি থানার ওসি গোলাম রহমান জানান, শীষ মো. জেরী জামায়াতের দুর্ধর্ষ ক্যাডার। তার বিরুদ্ধে নাশকতার একাধিক অভিযোগ রয়েছে।  তিনি এলাকায় জামায়াত-শিবিরকে সংগঠিত করে আবারও নাশকতার পরিকল্পনা করছিলেন বলে পুলিশের কাছে খবর ছিল বলে দাবি করেছেন ওসি আব্দুর রহমান।

এদিকে, শীষ মো. জেরীকে আটক করায় এলাকার মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানান অনেকে।

প্রসঙ্গত. বিগত ২০১৩ সালে জামায়াত-শিবির সাতক্ষীরা জেলাব্যাপী যে তাণ্ডব সৃষ্টি করে আশাশুনি এলাকায় তার নেতৃত্বে ছিলেন শীষ মো. জেরী। তার ভয়ে এলাকার মানুষ আতঙ্কগ্রস্ত থাকতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *