বিডি নিউজ ৬৪: জেলার সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের আড়ুয়াকান্দি কবরস্থান এলাকায় কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় ২ পুলিশ সদস্য আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও বোমা উদ্ধার করেছে।
সোমবার (১৮ জুলাই) রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের যুবকের নাম বা পরিচয় জানা যায়নি।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার (পিপিএম) জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে ঝিনাইদহ সদর থানার টহল পুলিশের একটি দল হাটগোপালপুর থেকে ঝিনাইদহের দিকে যাচ্ছিল। পথিমধ্যে মধুপুরের আড়ুয়াকান্দি কবরস্থান এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। এতে ২ পুলিশ সদস্য আহত হয়।
আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালায়। উভয়ের মধ্যে ১০ মিনিট গোলাগুলির পর দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থল তল্লাশি করে। সে সময় তারা এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে।
ঘটনাস্থল থেকে ১টি শাটার গান, ২ রাউন্ড বন্দুকের গুলি ৫টি বোমা, ৩টি রামদা উদ্ধার করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল