বিডি নিউজ ৬৪: সম্প্রতি অভিনেতা নিরবের সাথে নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন মম। ছবির নাম ‘আমি শুধু তোর হবো’। ছবির কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করবেন রফিক শিকদার। আগামী ১৯ জুলাই এফডিসিতে ছবিটির মহরত অনুষ্ঠিত হবে। এরই মধ্যে যাত্রা চলচ্চিত্রে যাত্রা শুরু করছে নিরব-মম জুটি।
নিরব বলেন, রফিক শিকদারের সাথে কাজের অভিজ্ঞতা আমার আছে। এবার তাঁর নতুন ছবিতে কাজ করতে যাচ্ছি। এছাড়া এবার সাথে থাকছেন মম। মম’র অভিনয় সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। তবে আমাদের রসায়ন দর্শকদের প্রত্যাশা পূরণ করবে বলে আমি মনে করি।
রফিক শিকদার নতুন এই ছবি প্রসঙ্গে বলেন, আমার পরিচালিত দ্বিতীয় ছবি হতে যাচ্ছে এটি। এ ছবিতে মমকে চুক্তিবদ্ধ করা হয়েছে। ২৫ জুলাই থেকে পাবনার মানসিক হাসপাতাল, সরকারি অ্যাডওয়ার্ড কলেজ, জজ কোর্টসহ বিভিন্ন জায়গায় টানা ১৫ দিন শুটিং করবো। এ ছবিতে মমর বিপরীতে অভিনয় করবেন নিরব। আশা করি ভালো একটি কাজ হতে যাচ্ছে।
‘আমি শুধু তোর হবো’ ছবিটি নিয়ে মম বলেন, এ ছবিতে আমার চরিত্রের নাম নীলিমা। গল্পটা ভালো লেগেছে। আমার নায়কের চরিত্রের নাম অমিত। অমিত ও নীলিমার রসায়ন দেখার জন্য দর্শকদের অপেক্ষা করতে হবে। আশা করি ভালো কিছুই হতে যাচ্ছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল