ময়মনসিংহ-৩ উপ-নির্বাচন, ২ প্রার্থীর ভোটবর্জন

বিডি নিউজ ৬৪: ময়মনসিংহ-৩ আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী শামসুজ্জামান জামাল  ও স্বতন্ত্র প্রার্থী হাফেজ আজিজুল হক ভোটবর্জন করেছেন।

সোমবার দুপুরে ভোটকেন্দ্র দখল, এজেন্টদের মারধর, ভোট কারচুপির অভিযোগ এনে তারা এ ভোটবর্জন করেন।

এদিকে ময়মনসিংহ-১ এবং ময়মনসিংহ-৩ আসনের উপ-নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসারসহ ৭ হাজার ৮২৬ জন সদস্য নিয়োজিত রয়েছে। প্রতিটি কেন্দ্রে ৮ থেকে ১০ জন পুলিশ, ১৪ জন আনসারসহ ২২ জন নিয়োজিত রয়েছে।

এছাড়া আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের ৯২টি মোবাইল টিম (প্রতি টিমে ৭ জন করে), পৌরসভা ও প্রতিটি ইউনিয়নের জন্য পুলিশের একটি স্ট্রাইকিং ফোর্স, ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৬টি ভ্রাম্যমাণ টিম, ২২০ জন বিজিবি সদস্য এবং র‌্যাব টহলে রয়েছে। এছাড়া নির্বাচনের আগের দিন ও নির্বাচন পরবর্তী সহিংসতা রোধে মাঠে আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে।

প্রসঙ্গত, সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির ও প্রমোদ মানকিনের মৃত্যুতে এ দুই আসনে উপ-নির্বাচন হচ্ছে। এখানে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *