বিডি নিউজ ৬৪: যুক্তরাজ্যের পূর্ব ইয়র্কশায়ারে ব্রিটন বিমানঘাঁটিতে রানওয়ের পাশে রোববার হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচজন আহত হয়েছেন। আহতদের উদ্ধারে জরুরি সেবা চালু করা হয়েছে। পুলিশের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।
হামবারসাইড পুলিশ জানিয়েছে, হেলিকপ্টার বিধ্বস্তে পাঁচজন গুরুতর আহত হয়েছেন। তবেে এই দূর্টঘনায় কেউ নিহত হয়নি। আহতদের মধ্যে দুইজনকে এয়ার অ্যাম্বুলেন্সে করে স্থানীয় লিডস জেনারেল হাসপাতাল ও হুল রয়েল ইনফর্মারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশ ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে। উল্লেখ্য যে, ব্রিইটন বিমানঘাঁটিটি সাবেক দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভারী বোমারু বিমানঘাঁটি এবং ঠান্ডা যুদ্ধের পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সাইট।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল