বিডি নিউজ ৬৪: জেলার মিরপুর উপজেলার মশান সরকারি প্রাথমিক বিদালয়ের উপবৃত্তির টাকা রাতে বিতরণ হচ্ছে এমন অভিযোগে পুলিশ গিয়ে সেই কার্যক্রম বন্ধ করে দেয়।
রোববার সকাল থেকে রাত অবধি মশান সরকারি প্রাথমিক বিদ্যালয় বলিদাপাড়া মডেল প্রাথমিক বিদ্যালয়, একতারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তাতীবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় দেড় হাজার শিক্ষার্থীর অভিভাবকরা টাকা নিতে মশান আসলে এই জটিলতা সৃষ্টির হয়। সকাল থেকে টাকা বিতরণ করার কথা থাকলেও দুপুরের পর টাকা বিতরণ শুরু করে। এভাবে রাত পর্যন্ত টাকা নেয়ার জন্য লাইনে বসে থেকেও টাকা না পেয়ে খালি হাতে ফিরে গেছে অনেকে।
সকাল থেকে টাকা নিতে এসে দিনভর বসে থেকে বিরক্ত হয়ে লিপি ও স্বাধীনের মা জুলেখা খাতিন বলেন, ‘আর সহ্য হচ্ছে না। সারাটা দিন বসে থেকেও রাতে টাকা নিতে পারিনি। টাকা নিতে এসে বেশ কয়েকজন অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে এখানে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ ওহিদুল আলম বলেন, ‘রাতে উপবৃত্তির টাকা দেয়ার কোনো নিয়ম নেই। এরকম অভিযোগ পেয়ে আমরা সেটা বন্ধ করে দিয়েছি। আগামীকাল আবার টাকা দেয়া হবে বলে সেসব অভিভাবকদের বাড়ি ফিরে যেতে বলা হয়েছে।’
আলেয়া, শিল্পী, রত্মা নামের বেশ কয়েকজন ভুক্তভোগী অবিভাবকরা জানান, আরও আগে বন্ধ করলে আর এতো রাত জেগে থাকতে হতো না।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল