তিস্তার পানি ফের বিপদসীমার উপরে, নিম্নাঞ্চল প্লাবিত

বিডি নিউজ ৬৪: ভারি বর্ষণ ও উজানের ঢল নেমে আসায় শনিবার রাত থেকে তিস্তা ও ধরলার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

রোববার (১৭ জুলাই) বিকেল ৩টা থেকে জেলার দোয়ানি ব্যারাজ পয়েন্ট দিয়ে পানি বিপসসীমার ১৫ সেন্টিমিটারের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড জানায়, জেলার কুলাঘাট পয়েন্টে ধরলার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। হঠাৎ পানি বৃদ্ধি পাওয়ায় নদীর দুই পাড়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে চরাঞ্চলের হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। চরে অধিকাংশ যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দুর্ভোগের পড়েছে পানি বেষ্টিত চর এলাকার মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রনে ব্যারেজের ৪৪টি গেট খুলে দেয়া হয়েছে। সার্বক্ষণিকভাবে তদারকি করছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীরা। তবে পানি আরো বাড়তে পারে বলে ধারণা করছেন ওই কর্মকর্তারা।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজার রহমান জানান, উজান থেকে পানির ঢল ধেয়ে আসায় তিস্তায় পানি হু হু করে বাড়ছে। পানি বিপদসীমার ১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যে কোন মুহুর্তে পানি ভয়ঙ্কর রূপ নিতে পারে, তাই চরাঞ্চলের লোকজনদের মাঝে বিশেষ সর্তকতা জারি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *