বিডি নিউজ ৬৪: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ঢাকা মহানগরীর যানজট দূর করা কোনো একক মন্ত্রণালয়ের উপর ন্যাস্ত নয়। এককভাবে যানজট দূর করা সম্ভমও নয়। সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে যানজট দূর করতে হবে।’
রোববার (১৭ জুলাই) ১০ম জাতীয় সংসদের বাজেট অধিবেশনে কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী এসব কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, ‘সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, অধীনস্ত অধিদপ্তর, কর্তৃপক্ষ, সংস্থা ও প্রতিষ্ঠান যৌথভাবে যানজট দূর করতে কাজ করছে। ঢাকা মহানগরের যানজট নিরসনের লক্ষ্যে ২০ বছরের অধিক পুরাতন বাস-মিনিবাস ও ২৫ বছরের অধিক পুরনো পণ্যবাহী যানবাহন ঢাকা মহানগরীতে চলাচলে নিষিদ্ধ করা হয়েছে।’
এছাড়া ঢাকা মহানগীর যানজট নিরসনে জাল, ভুয়া ড্রাইভিং লাইলেন্সধারী চালক, যান্ত্রিক ত্রুটিপূর্ণ, ফিটনেসবিহীন গাড়ি, যত্রতত্র গাড়ি পার্কিংয়ের ক্ষেত্রে শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে বিআরটিএ ও জেলা প্রশাসনের উদ্যোগে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল