বিডি নিউজ ৬৪: দক্ষিণী ছবির মহাতারকা রজনীকান্ত। এই সপ্তাহের শেষে মুক্তি পেতে যাচ্ছে আলোচিত ছবি ‘কাবালি’। নতুন এই ছবি রিলিজের আগেই টিকিটের চাহিদা তুঙ্গে৷ সবাই চান ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে৷
রজনী ম্যানিয়ার ছোঁয়া লেগেছে কর্পোরেট দুনিয়াতেও৷ পরিস্থিতি এমন হয়েছে, চেন্নাইয়ের একটি প্রেক্ষাগৃহের সমস্ত টিকিট কিনে ফেলেছে ‘ফ্রেশ ডেস্ক’ নামে একটি সংস্থা৷ ‘কাবালি’র এই টিকিটগুলি বিলি করা হবে সংস্থার কর্মীদের মধ্যে৷ এটাই হবে তাঁদের উইকএন্ড উপহার৷
‘ফ্রেশ ডেস্ক’-এর মতোই রজনী ম্যানিয়ায় আক্রান্ত চেন্নাইয়ের আরও এক স্টার্ট আপ কোম্পানি৷ ‘দ্য সোশাল পিপল’ নামে এই সংস্থা নিজেদের কর্মীদের জন্য আয়োজন করেছে ‘রজনীকান্ত কস্টিউম ডে’র৷ সে দিনে ‘কাবালি’র পোশাক পরেই অফিসে আসবেন সবাই৷ থাকছে প্রতিযোগিতার ব্যবস্থাও৷ রজনীকান্তের ছবির সংলাপ থেকে তাঁর ছবির নাম চিনে নেওয়ার প্রতিযোগিতা৷ যে বলতে পারবে সে পাবে পুরস্কার৷ বাকিরা? মাইন্ড ইট!
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল