বিডি নিউজ ৬৪: জেলার সুন্দরগঞ্জে পিকআপ ভ্যানের চাপায় শিফাত নামে স্কুল ছাত্র নিহত হয়েছে। এই ঘটনায় স্থানীয়রা ঘাতক গাড়িটি আটক করে চালকের শাস্তির দাবিতে সড়ক অবরোধ করেছে।
রোববার (১৭) বেলা ২টার দিকে ধোপাডাংগা পূর্ব রাজিবপুর এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত স্কুলছাত্র শিফাত ওই এলাকার মোরশেদুল ইসলামের ছেলে। সে স্থানীয় ধোপাডাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন ও স্থানীয়রা জানান, রোববার বেলা ২টার দিকে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের ধোপাডাংগা পূর্ব রাজিবপুর এলাকায় একটি পিকআপভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিফাতের মৃত্যু হয়। এই ঘটনায় স্থানীয়রা ধাওয়া করে ঘাতক ভ্যানটি আটক করলেও চালক পালিয়ে যায়। পরে চালককে আটক ও বিচারের দাবিতে স্থানীয় লোকজন গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়ক অবরোধ করে রাখে।
এদিকে বিকেল সোয়া ৪টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত চালককে আটক করা যায়নি।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল