কোটি টাকায় বিক্রি আইনস্টাইনের লেদার জ্যাকেট

বিডি নিউজ ৬৪: ক্রিস্টির নিলামঘরে বিক্রি হয়েছে অ্যালবার্ট আইনস্টাইনের বহু পুরাতন একটি লেদার জ্যাকেট। নোবেলজয়ী এই অন্যতম প্রতিভাবান গণিতজ্ঞ ও পদার্থবিদ একটা সময় তার এই প্রিয় জ্যাকেটটি পরে অনেক জায়গায় ঘুরে বেড়িয়েছেন। এই জ্যাকেট পরা অনেক ছবি তার রয়েছে। বিজ্ঞানের পাশাপাশি তিনি ফ্যাশনেও আগ্রহী ছিলেন।

১৯৩০ সালের মাঝামাঝি জার্মানি থেকে পালিয়ে যুক্তরাষ্ট্রে আসার সময় জ্যাকেটটি আইনস্টাইনের হাতে আসে। এটি লেভি স্ট্রাউস কোম্পানির। নিলামে জ্যাকেটটির দাম উঠেছে ১ কোটি ১৪ লাখ ৩৪ টাকা (১ লাখ ৪৪ হাজার ৪২৪ মার্কিন ডলার)।

বলা হয়, যে সময় থেকে আইনস্টাইন জ্যাকেটটি হাতে পেয়েছিলেন তখন থেকেই তিনি সারাক্ষণ এটা পরে বেড়াতেন। বেশ কয়েক বছরের ব্যবহারে জ্যাকেটটি পুরনো হয়ে পড়ে। নিলামে বিক্রি হলেও নাম প্রকাশে অনিচ্ছুক মালিক এটা দিয়ে কি করবেন সেটা স্পষ্ট জানা যায়নি। হয়তোবা জ্যাকেটটি কোন জাদুঘরে জায়গা করে নিতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *