কর্মক্ষেত্রে যৌনহয়রানির শিকার হলে ৯০ দিনের ছুটি

বিডি নিউজ ৬৪: কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার হলে সরকারি নারী কর্মীদের ৯০ দিনের সবেতন ছুটি দেবে ভারত। তদন্ত চলাকালীন যাতে কেউ তাদের উপর চাপ সৃষ্টি করতে না পারে সে জন্যই এ ব্যবস্থা।

কেন্দ্রীয় সরকারের কর্মী ও প্রশিক্ষণ বিভাগের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, যৌন হয়রানির শিকার হওয়া নারীদের বাড়তি ছুটি দেয়া হবে। কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধ আইনের আওতায় এই ছুটি পাবেন তারা।

সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, অনেক ক্ষেত্রেই দেখা যায়, অভিযোগ তুলে নেয়ার জন্য ভুক্তভোগী নারীকে ভয় দেখায় অভিযুক্ত। তদন্তে প্রভাব খাটানোর চেষ্টাও করে। তাছাড়া যৌন হয়রানির শিকার হওয়া নারীর স্বাভাবিক অবস্থায় ফিরতে বেশ কিছুদিন সময় লাগে। তার আগে একই দপ্তরে তার উপর নির্যাতন চালানো ব্যক্তির সঙ্গে কাজ করা সহজ নয়। সেই কারণেই ৯০ দিন ছুটি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *