শিগগিরই বিচ্ছিন্ন হচ্ছে অবৈধ স্থাপনার বিদ্যুৎ-গ্যাস সংযোগ

বিডি নিউজ ৬৪: রাজধানীর বিভিন্ন আবাসিক এলাকার অবৈধ বাণিজ্যিক স্থাপনার বিদ্যুৎ-গ্যাস-পানিসহ অন্যান্য সেবার সংযোগ বিচ্ছিন্ন করতে শিগগিরই নির্দেশ দেয়া হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

রোববার (১৭ জুলাই) সচিবালয়ে আবাসিক প্লট ও ভবনে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ এবং উচ্ছেদের নিমিত্ত গৃহিত কার্যক্রম বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভার শুরুতে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, ‘বিদ্যুৎ-পানি ও গ্যাস সংযোগ বিচ্ছিন্নের সঙ্গে সঙ্গে অবৈধ স্থাপনাগুলোর উচ্ছেদ কার্যক্রম আরো জোরদার করা হবে। এ বিষয়ে আমরা আরো হার্ডলাইনে যাবো। আজকের বৈঠকের পর উচ্ছেদ অভিযান আরো জোরদার করা হবে।’

তবে এ ক্ষেত্রে সেবা সংস্থা বিশেষ করে হাসপাতাল, ক্লিনিক, শিক্ষাপ্রতিষ্ঠান ইত্যাদির ক্ষেত্রে সময় বেঁধে দেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *