বৃষ্টির দিনে ভাপা ইলিশ

বিডি নিউজ ৬৪: মাছের যেকোনো পদের সঙ্গে ভাপা ইলিশের স্বাদ মেলানো সম্ভব নয়। তৃপ্তিদায়ক এ খাবার অতিথি আপ্যায়ন বা নিজেদের খাওয়াকে দারুণ উপভোগ্য করে তোলে। বৃষ্টিমোড়া দিন হলে তো ইলিশের মিতালী চাই-ই। তাই শ্রাবণ ঘেরা এই দিন খাবার তালিকায় থাকতে পারে ভাপা ইলিশ। তার আগে এক নজরে দেখে নিতে পারেন ভাপা ইলিশের সহজ রেসিপি।

যা যা লাগবে

১টি মাঝারি আকারের ইলিশ মাছ, আধা কাপ পেঁয়াজ কুচি, ৩ টেবিল-চামচ পেঁয়াজ বেরেস্তা কুচি, ১ চা-চামচ জিরা গুঁড়া, ২ চা-চামচ হলুদ গুঁড়া, আধা চা-চামচ লাল মরিচের গুঁড়া, ১ টেবিল-চামচ সরিষা কুচি, ৫টি কাঁচা মরিচ ও ১ টেবিল-চামচ লবণ।

যেভাবে করবেন

মাছের টুকরোগুলো ভালোভাবে পরিষ্কার করে নিন। প্রেশার কুকারে ১ টেবিল-চামচ লবণ ও পানি দিন। এবার পাতলা কাপড় দিয়ে মাছটি প্রেশার কুকারে দেওয়া পানির আঁচে ৯০ মিনিট রাখুন। এবার একটি ফ্রাই প্যানে তেল গরম করে কুচি করা পেঁয়াজ বাদামি রঙ হওয়া পর্যন্ত ভাজুন। কাঁচা মরিচ বাদ দিয়ে বাকি সব মসলা ও লবণ দিতে হবে। একটু পানি মিশিয়ে কিছুক্ষণ আঁচে রাখার পর কাঁচা মরিচ দিয়ে নামিয়ে নিন। এবার একটি প্লেটে মাছের টুকরাগুলো রেখে চারপাশে রান্না করা মসলা দিয়ে দিন। সালাদ ও ভাজা আলুর সঙ্গে পরিবেশন করুন অসাধারণ স্বাদের ভাপা ইলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *