বিলুপ্তির তিনদিন পর রামগতি উপজেলা ছাত্রলীগের কমিটি পুনর্বহাল

বিডি নিউজ ৬৪: বিলুপ্ত ঘোষণার তিনদিন পর লক্ষ্মীপুরের রামগতি উপজেলা ছাত্রলীগের কমিটি আবার বহাল করেছে জেলা ছাত্রলীগ।

শনিবার (১৬ জুলাই) রাতে জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল ও সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস বিষয়টি নিশ্চিত করেন।

দলীয় সূত্রে জানা যায়, সংগঠনে বিশৃঙ্খলা সৃষ্টি ও ভাবমূর্তি ক্ষুন্নের অভিযোগ এনে গত ১২ জুলাই জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক রামগতি উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। এর তিনদিন পর শুক্রবার (১৫ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আবারও তারা ওই কমিটি বহাল রাখার ঘোষণা দেন।

এতে বলা হয়, পূর্ণাঙ্গ কমিটি গঠন না করায় ও শৃঙ্খলা ভঙ্গের কারণে রামগতি উপজেলা ছাত্রলীগের দুই সদস্য বিশিষ্ট কমিটি বিলুপ্ত করা হয়েছিল। পরে ১৫ জুলাই এক জরুরি সভার মাধ্যমে দুই মাসের মধ্যে সম্মেলন করার নির্দেশ দিয়ে ওই কমিটি আবারও বহাল করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *