বিডি নিউজ ৬৪: জেলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার নজরুল নগর ইউনিয়নে চুরি করতে গিয়ে দেশীয় অস্ত্রসহ এলাকাবাসীর হাতে আটক হয়েছে বাবা-ছেলে।
শনিবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। আটককৃতদের থানায় নিয়ে আসা হয়।
এলাকাবাসী জানায়, চরফ্যাশন উপজেলার নজরুল নগর ইউনিয়নের আলী হোসেনের বাড়িতে চুরি শেষে ফেরার পথে এলাকাবাসী ব্যারিকেড দিয়ে দেশীয় তৈরি, দা, চাইনিজ কুড়াল ও তালা খোলার মেশিনসহ দুলাল (৪০) দুলালের ছেলে নজরুল (১৮) চোরকে আটক করে।
তারা রাতে রহমানের বিকাশের দোকান, বাবলু ফরাজীর বাড়ি, সেলিম ভ্যালের বাড়ি, সাবেক নারী ইউপি সদস্য সুরাইয়ার বাড়ি, সেলিম হাওলাদারের বাড়ির পাশের বাড়িতে চুরি করে ফেরার পথে জনতার হাতে দেশীয় অস্ত্রসহ ধরা পড়ে তারা। অন্য চোররা এ সময় পালিয়ে যায়। তাদের দলে দুলারহাট, ওসমানগঞ্জ, গজারিয়া ফুলবাগিচার চোররাও ছিল।
নজরুল নগর ইউনিয়নের চেয়ারম্যান রুহুল আমিন আমিন হাওলাদার জানান, সংঘবদ্ধ দলটি চুরি করতে গিয়ে ডাকাতি ছাড়াও নারী নির্যাতন করে। এ ব্যাপারে আমি দক্ষিণ আইচা থানায় লিখিত ও মৌখিত শতাধিক অভিযোগ করেছি।
দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হানিফ সিকদার চোর আটক ও চুরির ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল